সিরাজগঞ্জ জেলা পিকআপ পরিবহন শ্রমিক ও মালিক সমিতিতে এখনও বহাল আ.লীগের দোষর বেলাল-মনিরুল

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ বিকাল
  • ২১৯৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ জেলা পিকআপ পরিবহন শ্রমিক ও মালিক সমিতিতে এখনও বহাল আ.লীগের দোষর বেলাল-মনিরুল


সিরাজগঞ্জ জেলা পিকআপ পরিবহন শ্রমিক ও মালিক সমিতিতে এখনও বহাল আছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দোষর শ্রমিকলীগ নেতা বেলাল হোসেন-সেচ্ছাসেবকলীগের মনিরুল ইসলাম।


পৃথক সংগঠন দুটি গুরুত্বপূর্ণ পদে বেলাল হোসেন পিকআপ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা পিক আপ মালিক ও শ্রমিক সমিতির সভাপতি হিসেবে মনিরুল ইসলাম বহাল থাকায় তাঁদের বর্তমান নেতৃত্ব, কমিটির বৈধতা ও সাংগঠনিক ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।



সম্প্রতি পাওয়া সংগঠনের নথি ও কার্যালয়ের ছবিতে বিষয়টি সামনে এসেছে। নথিতে সিরাজগঞ্জ জেলা পিকআপ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটি এবং বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। নথিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর ও দাপ্তরিক সিলও রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেলাল বর্তমানে সিরাজগঞ্জ জেলা পিকআপ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মনিরুল ইসলাম রয়েছেন পিকআপ পরিবহন মালিক সমিতির সভাপতির পদে। স্থানীয় পর্যায়ে তাঁদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও আলোচিত।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বেলাল ও মনিরুল ইসলাম কোন কমিটির অনুমোদনে এবং কী মেয়াদে এখনও নিজ নিজ পদে বহাল রয়েছেন?


একই সঙ্গে সিরাজগঞ্জের মত গুরুত্বপূর্ণ জায়গায়' একটি পেশাজীবী মালিক ও শ্রমিক সংগঠনে কমিটিতে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের অংগ সংগঠনের নেতাদের সভাপতি পদে বহাল থাকায়

শ্রমিক ও মালিকদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম রাজনৈতিক প্রভাব পড়ছে।


পতিত আওয়ামী লীগের দোষরদের শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির কমিটির থেকে সরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছেন

স্থানীয় রাজনৈতিক নেতা ও সচেতন মহল।


তাঁদের মতে, কোনো ব্যক্তি বা দদরাজনৈতিক বলয়কে কেন্দ্র করে নয়, শ্রমিক ও পরিবহন মালিকদের প্রকৃত স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সংগঠন পরিচালিত হওয়া উচিত।



এ বিষয়ে, মুঠোফোনে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা পিক আপ মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিনা বলেন, মনিরুল ভাই প্রতিষ্ঠাতা সভাপতি তাই তাকে সকল সদস্যদের সমর্থনে এই সমিতির বর্তমান সভাপতি করা হয়েছ। এখানে দোষের কিছু দেখছি না।


সলঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমারত হোসেন বলেন, হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মানিক পতিত আওয়ামীলীগের দোষর বেলাল ও মনিরুল এর কাছ থেকে ৮/৯ লক্ষ টাকা নিয়ে মালিক ও শ্রমিক সমিতিতে কে পদ দিয়েছে। এটা দুঃখজনক।


সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ৫ আগষ্টের পরে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জায়গায় আ.লীগের দোষরদের সরিয়ে দেয়া হয়েছে। শুনিছি এখনও সিরাজগঞ্জ জেলা পিক আপ মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে যদি থেকে থাকে তাহলে তাদের অনতিবিলম্বে তাদের সরিয়ে দেয়ার দাবি করছি। পাশাপাশি বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ণ করছি, তারা যেন বিষয়টি খতিয়ে দেখে এই কমিটি বানিজ্যর সাথে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে বেলাল ও মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad