নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে রোববার (৪ অক্টোবর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই গাছের ডালপালা কাটার কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর বিজ্ঞপ্তি; যুগান্তর, ৫ অক্টোবর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক