লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এবং সম্প্রীতির প্রতীক। পূজার আনন্দ, রং, ঐক্য ও ঐতিহ্য থেকেই এবারের কালেকশনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনকালেকশনে ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি ফল-২০২৬ মৌসুমের বিভিন্ন রঙের ব্যবহার দেখা গেছে। ট্রান্সফরমেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার ও সি-কেল্পের মতো আর্থি ও ডিপটোনের সঙ্গে রয়েছে গ্রিন গ্লো, ইলেকট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগো। সফট গ্রাস ও ডিজিটাল মিস্টের মতো প্যাস্টেল রংও যোগ করেছে বৈচিত্র্য।
প্রাকৃতিক মোটিফ, জিওলজিক্যাল স্ট্রাইপ, মস গ্রিন টেক্সচার ও প্যাকড ফ্লোরাল প্রিন্ট পেয়েছে উৎসবের উপযোগী নতুন রূপ। প্যাচওয়ার্ক, ট্যাসেল, ট্রাইবাল প্যাটার্নসহ হেরিটেজ অ্যান্ড ক্রাফটস স্টোরির বিভিন্ন উপাদানও রাখা হয়েছে। বিশেষ আয়োজনের পোশাকে কারচুপি, জরি-জারদৌজি ও শিমার টেক্সচার যুক্ত হয়েছে।
নারীদের পোশাকে বৈচিত্র্যনারীদের জন্য কালেকশনে রয়েছে কাফতান কাট শ্রাগ, ক্লাসিক শ্রাগসহ টিউনিক, প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ এবং বিভিন্ন ডিজাইনের শার্ট, টিশার্ট ও টপ।
টিউনিকের মধ্যে রয়েছে শর্ট, মিড-লেংথ ও লং—তিন ধরনের নকশা। শাড়িপ্রেমীদের জন্য রাখা হয়েছে মসলিন, কাতান ও হাফসিল্কের শাড়ি। এসব শাড়িতে থাকছে এমব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের আয়োজনের জন্য রয়েছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ি। ফিউশনপ্রিয়দের জন্য থাকছে কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান।
পুরুষ ও শিশুদের পোশাকেও আয়োজনপুরুষদের জন্য ব্যাম্বু কটন ও জ্যাকার্ডের পূজা-স্পেশাল পাঞ্জাবির পাশাপাশি রয়েছে টুইন-ফিটেড, প্রিন্টেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। সঙ্গে মিলিয়ে পরার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাংকেল লেংথ পাজামা।
ক্যাজুয়াল আয়োজনে পরার জন্য রয়েছে প্রিমিয়াম ফেব্রিকের শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু-কিশোরদের জন্যও রাখা হয়েছে ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো।
এ ছাড়া হোম, অ্যাকসেসরিজ, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার বিভাগেও পূজা উপলক্ষে নতুন ডিজাইন যুক্ত করেছে লা রিভ।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স