নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ, থাকছে নৈতিকতার বার্তা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ বিকাল
  • ৪৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ছোটপর্দার মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি নাটকে অভিনয় করেছেন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকটির নাম ‘শঙ্খ সকাল প্রকৃতি’। গল্প ও চরিত্রের বৈচিত্র্যই তাকে নাটকটিতে অভিনয়ে আগ্রহী করেছে বলে জানিয়েছেন মৌ।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। শিগগিরই এটি প্রচার হবে বলে জানা গেছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রে বৈচিত্র্য রয়েছে বলেই তিনি কাজটিতে আগ্রহী হয়েছেন। সবসময় ভালো গল্পে কাজ করার পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। নাটকটি প্রচারে এলে দর্শকের কাছে এর গ্রহণযোগ্যতা বোঝা যাবে বলেও জানান মৌ। তবে কাজটি নিয়ে তিনি আশাবাদী।

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ফারজানা চুমকিকে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের ভাষ্য অনুযায়ী, নাটকটিতে পারিবারিক আবহের পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

নাটকটিতে সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই মৌয়ের সঙ্গে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।

আহসান হাবিব নাসিম বলেন, নির্মাতা অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে তিনি আগেও কাজ করেছেন। নতুন নাটকটির গল্পেও একটি সুন্দর নৈতিক বার্তা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad