ট্রেন থেকে পড়ে মৃত্যু? রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ বিকাল
  • ২৩৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় আখাউড়া থানা ও রেলওয়ে থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, ‘মো. মিজান’ ও ‘হা মিম গ্রুপ’ লেখা একটি পরিচয়পত্র এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, রেলসেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহ ভেসে আসার সুযোগ নেই। ফলে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনোভাবেও ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad