বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি’ শিরোনামে জারি করা বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের অবগতির জন্য বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার বিষয়টি উল্লেখ করে বলা হয়, ৭ অক্টোবরের পর এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক