মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার নোয়াগাঁও পূর্বপাড়ায় স্থানীয়দের উদ্যোগে এ লাঠিখেলার আয়োজন করা হয়।
খেলায় অংশ নেওয়া লাঠিয়ালরা লাঠি ঘোরানোসহ বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করেন। তাদের নৈপুণ্যে মুগ্ধ দর্শকরা করতালি ও হর্ষধ্বনিতে পুরো এলাকা মুখর করে তোলেন।
আয়োজকরা জানান, একসময় গ্রামবাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের অন্যতম আকর্ষণ ছিল লাঠিখেলা। আধুনিক বিনোদনের প্রসার ও নানা কারণে ঐতিহ্যবাহী এ লোকজ খেলাটি এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন। সভাপতিত্ব করেন মারাজ আলী মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন আহসানুল হক মৃধা, যুবদল নেতা নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ মিয়া, নারী ইউপি সদস্য নাদিরা বেগম, লায়েছ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, ছৈয়দ হোসেন, যুবদল নেতা উজ্জ্বল মিয়া ও ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।

প্রথম দর্পণ,ডেস্ক