নওগাঁয় দুই দিন পর বাস চলাচল স্বাভাবিক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ দুপুর
  • ৪৩৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জেরে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। কয়েক দফা আলোচনার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ ঘটনার জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করার অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে।

হামলায় গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

বাসচালককে মারধরের ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন। এতে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে দুই দিন বাস চলাচল বন্ধ থাকে।

আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, সোমবার কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করেছেন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad