এক বছরের বেশি সময় পর সংক্ষিপ্ত সংস্করণের দলে সুযোগ পেয়েছিলেন শান্ত। তবে শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টে একটি ম্যাচও খেলা হচ্ছে না তার।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের মূল্যায়নের পর শান্তর টুর্নামেন্টে খেলা অনিশ্চিত হয়ে পড়ে। পরে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কনটিনজেন্টের সিডিএম মেজর ইমরোজ আহমেদ (অব.) জানান, শান্তর প্রচণ্ড জ্বরের পাশাপাশি বমিও হচ্ছে। এ কারণে তাকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান।
অসুস্থতার কারণে সোমবার দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিতে পারেননি শান্ত।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স