জয় লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’
গত ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরেই ছেলে জয়কে শুভেচ্ছা জানান তার মা অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা।’
ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খানও। কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
২০১৬ সালে জন্ম জয়২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করেন শাকিব ও অপু। তবে ক্যারিয়ারের কথা বিবেচনায় নিয়ে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা।
২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠে তারকা দম্পতির এই সন্তান।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স