সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিনেমাটির নতুন পোস্টারে গ্ল্যামারাস ও রেট্রো ক্যাবারে অবতারে দেখা গেছে আলিয়াকে। পোস্টারে একটি চেয়ারে বসে থাকা অভিনেত্রীর পরনে ছিল স্লিট স্কার্ট এবং মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, ভঙ্গি ও তীক্ষ্ণ অভিব্যক্তিতে ফুটে উঠেছে চরিত্রটির ভিন্নধর্মী আবহ।
নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন— ‘আগ ভি, দিলো কি জান ভি!’ অর্থাৎ, আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও।
সিনেমাটিকে প্রচলিত পিরিয়ড ড্রামার গণ্ডির বাইরে নিয়ে সমকালীন প্রেক্ষাপটে নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। বানসালির সঙ্গে আলিয়ার এটি দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় নির্মাতার সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে আবারও পর্দা ভাগ করছেন আলিয়া। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা গেছে।
এর আগে সিনেমাটি থেকে রণবীর কাপুরের প্রথম লুকও প্রকাশ করা হয়। প্রধান অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মাধ্যমে ধীরে ধীরে সিনেমাটির প্রচার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স