ঘরে সবজি নেই? টম্যাটোতেই তৈরি করুন ঘন টক-ঝাল-মিষ্টি তরকারি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ রাত
  • ৩৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঘরে অন্য কোনো সবজি নেই, অথচ রুটির সঙ্গে খাওয়ার জন্য মুখরোচক তরকারি চান? হাতের কাছে থাকা টম্যাটো ও কয়েকটি সাধারণ মসলাতেই তৈরি করা যায় ঘন টক-ঝাল-মিষ্টি তরকারি। রন্ধনশিল্পী রণবীর ব্রারের শেখানো এই পদটি সহজেই তৈরি করা যায় এবং পরিবেশন করা যায় রুটির সঙ্গে।

উপকরণ

৪ টেবিলচামচ ঘি, ১ চা-চামচ সর্ষেদানা, ৪টি বড় টম্যাটো, আধ ইঞ্চি কুচোনো আদা, ৫-১০টি কারিপাতা, ২টি কুচোনো কাঁচালঙ্কা, এক চিমটে হিং, দেড় চা-চামচ শুকনোলঙ্কার গুঁড়া, আধ চা-চামচ হলুদগুঁড়া, ১ কাপ টম্যাটোবাটা, অল্প জল, ২-৩ টেবিলচামচ গুড়, একমুঠো মোটা ঝুরিভাজা এবং স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কড়াইয়ে ৩ টেবিলচামচ ঘি গরম করে সর্ষেদানা ফোড়ন দিতে হবে। এরপর কুচোনো আদা, কাঁচালঙ্কা ও কারিপাতা দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত নাড়তে হবে।

এরপর হিং, হলুদগুঁড়া ও লঙ্কাগুঁড়া দিয়ে অল্প সময় নেড়ে নিতে হবে। বড় টুকরো করে কাটা টম্যাটো কড়াইয়ে দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর টম্যাটোবাটা যোগ করে ১০-১৫ মিনিট নেড়ে ফুটাতে হবে। এতে টম্যাটো সেদ্ধ হয়ে মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসবে।

এ পর্যায়ে অল্প জল, স্বাদমতো লবণ, গুড় এবং বাকি ১ টেবিলচামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও প্রায় তিন মিনিট রান্না করতে হবে।

সবশেষে একমুঠো মোটা ঝুরিভাজা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। রুটি দিয়ে খাওয়ার জন্য সহজ এই টম্যাটোর তরকারি টক, ঝাল ও মিষ্টি স্বাদের সমন্বয়ে তৈরি হয়।

তথ্যসূত্র: আনন্দবাজার ডট কম




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad