শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রামের মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই অভিযান চালিয়ে এসব সার ও যানবাহন জব্দ করে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় পাচারকারীদের আটক করা হয়। এ সময় চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তায় মোট ৪৮ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক