মক্কা প্রতিরক্ষা জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত ঘিরে জরুরি বৈঠক ডেকেছে। প্রস্তুতি নিচ্ছেন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। তবে বৈঠকের স্থান ও সময়সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করেন মক্কা জোটের সদস্যরা। উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের চলমান সংঘর্ষের মধ্যে মক্কা জোটের এ ধরনের বৈঠককে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক