রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ বিকাল
  • ৩৭০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ক্যাশলেস লেনদেনের সুযোগ সম্প্রসারণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) ও Bangla QR সেবা। এর ফলে রাকাবের গ্রাহকেরা এখন অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের পাশাপাশি Bangla QR স্ক্যান করে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ ডিজিটাল ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ, আইসিটি সিস্টেম বিভাগ ও আইসিটি অপারেশন বিভাগের কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, NPSB সেবা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা এখন রাকাবের হিসাব থেকে অন্য যেকোনো ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবেন। এতে আন্তঃব্যাংক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

অন্যদিকে, রাকাবের নিজস্ব e-Banking App ব্যবহার করে Bangla QR কোড স্ক্যানের মাধ্যমে দোকান, সুপারশপ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যাবে। ফলে নগদ টাকা বহনের প্রয়োজনও কমবে।

ব্যাংক কর্মকর্তারা জানান, নতুন এ দুটি সেবা চালুর ফলে গ্রাহকদের অনেক কাজের জন্য সরাসরি ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হবে না। সপ্তাহের ছুটির দিনসহ বছরের ৩৬৫ দিন যেকোনো স্থান থেকে ডিজিটাল মাধ্যমে নিরাপদে ব্যাংকিং লেনদেনের সুবিধা পাওয়া যাবে।

রাকাবের কর্মকর্তাদের মতে, NPSB ও Bangla QR সেবা চালুর মাধ্যমে ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত হলো। একই সঙ্গে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে সহজ, দ্রুত ও ক্যাশলেস করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad