চিকিৎসাবিষয়ক তথ্য অনুযায়ী, সহবাসের পর কিংবা মেনোপজের পর হঠাৎ রক্তক্ষরণ হলেই সেটিকে জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। বিভিন্ন শারীরিক কারণেও এ ধরনের রক্তক্ষরণ হতে পারে। তবে অস্বাভাবিক বা বারবার রক্তক্ষরণ হলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক রক্তক্ষরণ, সহবাসের সময় ব্যথা বা রক্তপাতসহ কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সুযোগ অনেক বেড়ে যায়।
তথ্যসূত্র: bdnews24

প্রথম দর্পণ,ডেস্ক