বিয়েতে জাঁকজমক নয়, ভালোবাসা ও সম্মানই গুরুত্বপূর্ণ: শ্রুতি হাসান

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ দুপুর
  • ৩২৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিয়ে শুধু কাগজে-কলমে সম্পন্ন হওয়া কোনো সম্পর্ক নয়; বরং দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও আত্মিক বন্ধনের বিষয়—এমনটাই মনে করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে বিয়ে, সম্পর্ক ও মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানান শ্রুতি হাসান।

শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্ক এলেও এখন পর্যন্ত তিনি কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। একসময় বিয়ের কথা ভাবলেও সম্পর্ক ভেঙে যাওয়ায় তা আর এগোয়নি। তবে সেই অভিজ্ঞতা তার মনে বিয়ে নিয়ে কোনো ভীতি তৈরি করেনি বলে জানান তিনি।

বিয়ে প্রসঙ্গে শ্রুতি বলেন, তার কাছে এটি শুধু কাগজপত্রের সম্পর্ক নয়। দুজন মানুষের মধ্যে ভালোবাসা ও সম্মানই সম্পর্কের মূল ভিত্তি। প্রতিদিনও যেন একজন মানুষ তার সঙ্গীকে নতুন করে বেছে নেন—এটাই তার কাছে সম্পর্কের সুন্দর দিক।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সাধারণভাবে বিয়ে করার পক্ষে এই অভিনেত্রী। তার মতে, বিয়েতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় বা দাতব্য কাজে ব্যবহার করা যেতে পারে।

শ্রুতি বলেন, বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিয়ের আয়োজন কেন করা হয়—এ প্রশ্ন তাকে প্রায়ই ভাবায়। তবে যারা এ ধরনের আয়োজন করেন, তাদের সমালোচনা বা লজ্জা দেওয়ার উদ্দেশ্য তার নেই বলেও স্পষ্ট করেন তিনি।

মাতৃত্ব নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন শ্রুতি হাসান। তিনি জানান, মাতৃত্বের বিষয়টি তার ভালো লাগে। তবে পরিবার বা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী মা হতে চান তিনি।

বর্তমানে শ্রুতি হাসান একটি তামিল ও একটি তেলুগু সিনেমায় অভিনয় করছেন। তামিল ভাষার ‘ট্রেন’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’-এর শুটিং এখনো শেষ হয়নি।

তথ্যসূত্র: যুগান্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad