ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ রাত
  • ৪৭৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে থানায় নেওয়া হয়েছে। তবে সাঈমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে সাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে পাচলক্ষী গ্রামের ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে ওই বাড়িতে সাঈমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটনে ওই তরুণী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে সাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাঈমের মৃত্যুর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি পুলিশ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad