সিরাজগঞ্জে সাবেক চেয়ারম্যান বকুলের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ রাত
  • ৪০৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ইউনিয়নের চর শৈলাবাড়িতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্ট শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, ওইদিন রাতে মোটরসাইকেলযোগে শালুয়াভিটা ফেরিঘাট পার হলে পথিমধ্যে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল সন্ত্রাসী মোটরসাইকেল চালক ও তার ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণে রক্ষা পান।

সংবাদ সম্মেলনে তার বড় ভাই বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই। সংবাদ সম্মেলনে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad