গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামে রাজমিস্ত্রি আমিনুর শেখের বাড়িতে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ছাঁই। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চাপ্তা মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পাশের রান্নাঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি জীবিত ও পাঁচটি পোড়া ছাগল উদ্ধার করা হয়।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চাপ্তা মধ্যপাড়া এলাকার আমিনুর শেখের বাড়িতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স