গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিঠিতে ক্ষোভ ও যন্ত্রণার কথা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ দুপুর
  • ৯২৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করেছে পুলিশ। এসব লেখায় বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন, প্রতারণার অভিযোগ, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক যন্ত্রণার কথা উঠে এসেছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তার লেখা চিঠি ও ডায়েরির কয়েকটি পাতা উদ্ধার করে।

চিঠিগুলোতে মরিয়ম নিজেকে সম্পর্কের ক্ষেত্রে ‘দাবার গুটি’ হিসেবে ব্যবহৃত হওয়ার কথা উল্লেখ করেছেন। একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই...., তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...।’

অন্য একটি চিঠিতে সম্পর্কের দ্বন্দ্বকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি লিখেছেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

‘অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ’

একটি সাধারণ পাতায় নিজের অবস্থান ও ভালোবাসার টানাপোড়েনের কথা তুলে ধরেছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী-কাগজে কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!!’

ওই লেখায় তিনি আরও বলেন, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’

‘আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি’

আরেকটি পাতায় বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতির কথা লিখেছেন মরিয়ম। সেখানে বলা হয়েছে, ‘সে বলেছিলো- আজ থেকে আমরা বন্ধু--চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় নিজের পরিণতি ও ক্ষোভের কথাও তুলে ধরেছেন তিনি। সেখানে লেখা, ‘আমি হেরেছি--- তুমি জিতেছ-- কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছ।’

শেষদিকে মরিয়ম লিখেছেন, ‘আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি-- দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

মরিয়মের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করছে। উদ্ধার হওয়া চিঠি ও ডায়েরির পাতাগুলো তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad