সৈয়দপুরে মোটরসাইকেলের ধাক্কায় মই থেকে পড়ে নিহত ১

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ বিকাল
  • ৩৯৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নীলফামারীর সৈয়দপুরে সড়কের বিদ্যুতের খুঁটিতে লাগানো মইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মই থেকে পড়ে জাহিদ (নাম) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কাজীপাড়া জামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি শহরের মুন্সিপাড়া এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মই লাগিয়ে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল খুঁটিতে লাগানো মইয়ে ধাক্কা দেয়। এতে মই থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহিদ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad