মাধকুণ্ড জলপ্রপাতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ বিকাল
  • ৩১১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধকল্পে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে দেশের অন্যতম পর্যটন স্পট মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত (ইকোপার্কে) এলাকায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলা প্রশাসন, পৌরসভা, বনবিভাগ ও দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মাহবুবের নেতৃত্বে অভিযানে মাধবকুণ্ড ইকোপার্কের পার্কিং এলাকার আশ-পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। জলপ্রপাত ও পর্যটন এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য চারটি ডাস্টবিন স্থাপন করা হয়। এসময় আগত পর্যটকদেরও জনসচেতনতা বৃদ্ধিতে নানা পরামর্শ দেওয়া হয়।
উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জার নীলোৎপল সরকার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আলিম উদ্দিন, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল, ফাতেমা বেগম প্রমুখ



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad