এশিয়ান গেমস সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ বিকাল
  • ২৮৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানে অবশ্য স্পষ্ট ব্যবধানে এগিয়ে ভারত। এখন পর্যন্ত মুখোমুখি ২৫ ম্যাচের ২২টিতেই জয় পেয়েছে ভারত। বাংলাদেশের সর্বশেষ জয়টি এসেছিল ২০২৩ সালে।

ভারত একাদশ

স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা ও ক্রান্তি গৌড়।

বাংলাদেশ একাদশ

দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad