রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।
এ ছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।
ইসলামী ব্যাংকে সর্বোচ্চ রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে—১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার।
এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স