গণরায় উপেক্ষা করলে এক দফার আন্দোলনে যাবে ১১ দল: মামুনুল হক

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ, ১৯ সেপ্টেম্বর: গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় বক্তব্য দিয়েছেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।


পথসভায় তিনি বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি গণভোটের রায় নিয়ে ‘ছিনিমিনি খেলা’ বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।


সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে মামুনুল হক বলেন, জনগণের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার আন্দোলনের দিকে ধাবিত হবে। অতীতেও জনগণের গণরায় উপেক্ষা করে কোনো শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। শুধু ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের কারচুপি গ্রহণযোগ্য নয়।

ভারত প্রসঙ্গে মামুনুল হক বলেন, বাংলাদেশের আদালত থেকে পরোয়ানা জারি হওয়া এবং সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে দেখতে চায় না জনগণ বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে হাটিকুমরুলের এই পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad