সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ রাত
  • ২৮২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী কাশবন থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়ায় উপজেলায় অবস্থিত এসআরবি-১২ এর সদর কোম্পানিতে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবার চায়না বাঁধ এলাকায় কাশবনের ভেতরে এসআরবি-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

​তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad