তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ৫১১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ইউক্রেনের একটি বন্দরের দিকে যাওয়ার পথে তানজানিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় জাহাজটির ক্যাপ্টেন নিহত এবং তিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার ইউক্রেনের পুনরুদ্ধার, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানায়, হামলার পর জাহাজটির কারিগরি অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মন্ত্রণালয়টি অভিযোগ করেছে, রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বন্দর অবকাঠামো ও বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে।

এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা জাহাজের নাবিকদের নিরাপত্তা, আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং কৃষ্ণসাগরের সরবরাহ ও পরিবহনপথের স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদার, সামুদ্রিক বাণিজ্যপথ সচল রাখা এবং কৃষ্ণসাগরে নিরাপত্তা ঝুঁকির আরও বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেন কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

তবে ইউক্রেনের করা এ অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু ও ইউক্রেনের পুনরুদ্ধার, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad