ইয়েমেনে সৌদির ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ দুপুর
  • ৩৫৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র ‘উইং লুং-২’ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসিরাহর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালানোর সময় সৌদি বাহিনীর ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে ড্রোনটি ধ্বংস হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আল-মাসিরাহর সাদাহ প্রদেশের প্রতিনিধি জানিয়েছেন, সৌদি বাহিনী সাদাহ প্রদেশের মুনাব্বিহ জেলার আল-শেখ এলাকায় একটি ড্রোন হামলা চালিয়েছে।

তবে ইয়েমেনের পক্ষ থেকে করা ড্রোন ভূপাতিত ও হামলার এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: আল-মাসিরাহ ও মেহের নিউজ এজেন্সি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad