দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ বিকাল
  • ২৫২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মামলার শেষ সাক্ষী হিসেবে বাদী ও দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত। পরে আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৪ সেপ্টেম্বর সিয়ামের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

এদিন সিয়ামের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী রেজাউল করিম। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে মোট ১১ জন সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। তদন্তে সিয়ামের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad