ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ বিকাল
  • ১৬১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ডাকা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সার্থক করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

রোববার দুপুরে রাজধানীর বারিধারায় মহানগরী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সভায় লংমার্চ বাস্তবায়নে বিভাগভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং নেতাকর্মীদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকার যত দ্রুত মেনে নেবে, দেশ ও জাতির জন্য ততই কল্যাণকর হবে। অন্যথায় দেশের জনগণকে সুসংগঠিত করে এসব দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকারসহ অন্যরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad