পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ দুপুর
  • ৩০৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়া এবং দেশের পরমাণু নীতি পুনর্বিবেচনার পথ ইরানের জন্য ‘পুরোপুরি সম্ভব’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের প্রেসিডিয়ামের মুখপাত্র আব্বাস গৌদারজি।

ইরানের বার্তা সংস্থা ফারসকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়া এবং ইরানের পরমাণু নীতি পুনর্বিবেচনা করা সম্ভব। তাঁর ভাষায়, এমন পদক্ষেপ নেওয়া হলে ‘যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে’।

ইরানের পার্লামেন্টের নেতৃত্বের মুখপাত্রের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। ফলে এনপিটি থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে তাঁর মন্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad