‘অ্যানিম্যাল’ হিট দেখে সবাই হিংসার ছবি বানাচ্ছেন: কারিনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ দুপুর
  • ২৩৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বলিউডে সাম্প্রতিক সময়ে অ্যাকশন ও সহিংসতানির্ভর সিনেমার প্রবণতা বেড়েছে। এই প্রবণতা নিয়ে এবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তাঁর মতে, একটি সিনেমা সফল হলেই একই ধরনের গল্প ও উপস্থাপনা অনুসরণ করার প্রবণতা চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে।

কারিনা বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘দায়রা’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। প্রচারণার এক আয়োজনে ভাই রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর প্রসঙ্গ টেনে বলিউডের সাম্প্রতিক ধারার সমালোচনা করেন তিনি।

২০২৩ সাল থেকে হিন্দি সিনেমায় ‘আলফা মেল’ চরিত্র ও বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয়তা বাড়তে থাকে। শাহরুখ খানের ‘পাঠান’‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে সাফল্য পায়। পরবর্তী সময়েও একাধিক অ্যাকশন সিনেমায় একই ধরনের প্রবণতা দেখা গেছে। ‘ধুরন্ধর’, ‘টক্সিক’‘রোমিও’-তেও অ্যাকশননির্ভর চরিত্র ও গল্পের উপস্থিতি রয়েছে।

এমন পরিস্থিতিতে পর্দায় অত




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad