মেটলাইফের ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন স্বাস্থ্যসেবা ফিচার

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ ফিচারটির উদ্বোধন করেন।

সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক সুরক্ষা, বিমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা দিচ্ছে। নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে পারবেন।

ফিচারটিতে বিশেষ স্কোরিং ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা হবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবায় ‘৩৬০ হেলথ স্কোর’ নতুন মাত্রা যুক্ত করেছে। গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা দেওয়ার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল সেবার পরিধি ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের ডিজিটাল সুবিধা ব্যক্তি ও পরিবারকে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।

মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বিমা খাতের অগ্রগতিতে ভূমিকা রাখছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটির বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহক রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad