হামজা-শমিতরা নির্ধারিত সময়েই দলে যোগ দেবেন: ডুলি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ বিকাল
  • ৫৪১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আসন্ন আসিয়ান কাপ প্রস্তুতি ক্যাম্প চলছে। ক্যাম্পের নবম দিনে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ থমাস ডুলি। এ সময় হামজা চৌধুরী, শমিত সোমসহ কয়েকজন খেলোয়াড় এখনো ক্যাম্পে যোগ না দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি।

ডুলি জানান, ফিফা উইন্ডোর নিয়ম অনুযায়ী ক্লাবগুলো নির্ধারিত সময়ের আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে হামজা, শমিতসহ অন্যরা নির্ধারিত সময়েই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

তিনি বলেন, এখন পর্যন্ত দলের অনুশীলন নিয়ে তিনি সন্তুষ্ট। দিনে দুবার করে অনুশীলন হয়েছে। সান মারিনো ম্যাচের পর গত দুই মাস বেশিরভাগ খেলোয়াড় নিয়মিত অনুশীলনে ছিলেন না। দীর্ঘ বিরতির পর হঠাৎ অনুশীলনে ফেরায় চোটের ঝুঁকি থাকলেও আগেভাগে ক্যাম্প শুরু করতে পারায় সেই ঝুঁকি কিছুটা কমেছে বলে মনে করেন তিনি।

দলের কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়েও কথা বলেন ডুলি। তার ভাষ্য, সোহেল এক-দুই দিন অসুস্থ থাকার পর এখন সুস্থ আছেন। তপু জুনিয়রের কাফ মাসলে সামান্য সমস্যা হওয়ায় তাকে দুই দিন বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় তিনি অনুশীলনে থাকবেন না। জামাল ভূঁইয়ারও পেশিতে সামান্য চোট রয়েছে। তাই তার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

হামজা-শমিতদের যোগদানের বিষয়ে ডুলি বলেন, ফিফা উইন্ডোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। ফিফার নির্ধারিত তারিখের আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। তাই খেলোয়াড়রা নির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন। আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার খেলোয়াড় হিসেবে হামজার মতো ফুটবলাররা দ্রুত জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বৃষ্টির কারণে রোববার বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। পুরো দল মাঠে অনুশীলন করতে না পারায় খেলোয়াড়রা জিমে সময় কাটিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad