অবশেষে শিল্পকলাতেই এনসিপির সাংগঠনিক সভা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ রাত
  • ১০৬৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভার স্থান নিয়ে দিনভর নাটকীয়তার পর শেষ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতেই সভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের অনুমোদন পুনরায় দেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টায় সভা শুরু হয়। এতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের কথা থাকলেও একই স্থানে কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার ভেন্যু বাতিলের কথা জানানো হয়।

এ অবস্থায় সভার নতুন স্থান হিসেবে প্রথমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং পরে জেলা পরিষদ মিলনায়তনের নাম আসে। ফলে সভার স্থান নিয়ে দিনভর অনিশ্চয়তা তৈরি হয়।

এরই মধ্যে শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপির নেতৃবৃন্দ ও কওমি ছাত্রদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কওমি ছাত্ররা শিল্পকলা একাডেমিতে ঘোষিত তাদের কর্মসূচি থেকে সরে আসেন। একই সঙ্গে এনসিপির কর্মসূচিতেও কোনো ধরনের বাধা না দেওয়ার কথা জানান তারা।

এর পরিপ্রেক্ষিতে একাধিকবার স্থান পরিবর্তনের আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটে। শেষ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতেই এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad