হাসনাতের দুঃখ প্রকাশ, কর্মসূচি প্রত্যাহার কওমি ছাত্র ঐক্য পরিষদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৪ বিকাল
  • ১৩৩১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার দুপুরে এনসিপির নেতাদের সঙ্গে আলোচনার পর সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ না করলে এনসিপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার মধ্যরাতে সংগঠনটির ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন।

জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে শনিবার বিকেল ৩টায় একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এরই মধ্যে শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।’

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা শিল্পকলা একাডেমিতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিল। তবে সেখানে রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হবে—এ তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তাই সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া সম্ভব নয়। এনসিপি সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করতে পারবে না।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad