নলছিটিতে পানিতে তলিয়ে গেছে ফেরিঘাট, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঝালকাঠির নলছিটি ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ঝালকাঠি ও বরিশালের সঙ্গে যোগাযোগের একমাত্র ফেরি পারাপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ফেরিঘাটটি পানিতে তলিয়ে থাকায় প্রায়ই বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব ঘটনায় অনেকে আহতও হয়েছেন। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় ঘাটটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের স্থানে পরিণত হয়েছে।

স্থানীয় ভ্যানচালক মো. সেলিম বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেরিঘাটের এই অবস্থা। দেখার যেন কেউ নেই। কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাব, তা আল্লাহই ভালো জানেন। আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারপরও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না। প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।’

স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের বেহাল পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও দীর্ঘদিনেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে একদিকে যেমন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad