গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্য পেলেন চাকরি

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে এসব নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের অনেক সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad