মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে প্রথমবার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ দুপুর
  • ১৯৬১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কয়েক বছর আগেও মেজর লিগ সকারে (এমএলএস) শিরোপা জয়ের স্বপ্ন দেখতেও পারেনি ইন্টার মায়ামি। লিওনেল মেসি দলে আসার পরই বদলে যায় ক্লাবটির ভাগ্য। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়ল ফ্লোরিডার ক্লাবটি। ফাইনালে তারা ৩–১ ব্যবধানে হারিয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে।

২০২০ সালে যাত্রা শুরু করার পর এটিই ইন্টার মায়ামির প্রথম লিগ শিরোপা। এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ক্যারিয়ারের শিরোপা সংখ্যা দাঁড়াল ৪৮টি। একই সঙ্গে তিনি নির্বাচিত হয়েছেন এমএলএস কাপের সেরা খেলোয়াড়।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। মাত্র ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো। প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে আলি আহমেদের গোল ভ্যাঙ্কুভারকে সমতায় ফেরায়। এরপরই শুরু মেসি-জাদু। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নিয়ে দুর্দান্ত পাস দেন রদ্রিগো ডি পলকে, যিনি গোল করে মায়ামিকে আবারও এগিয়ে নেন।

যোগ করা সময়ের ৯৬তম মিনিটেও দেখা যায় মেসির আরেকটি নিখুঁত পাস। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে আলেন্দেকে দারুণ অ্যাসিস্ট করেন তিনি। আলেন্দের গোলেই ব্যবধান দাঁড়ায় ৩–১; নিশ্চিত হয় মায়ামির প্রথম এমএলএস শিরোপা।

এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় হলো শিরোপা উৎসবের মধ্য দিয়ে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad