তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০১:৪৭ দুপুর
  • ২০৯১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’ তবে বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে শোক

সাক্ষাতের শুরুতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়াসহ প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও সৌজন্য আলোচনা হয়। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad