সিরাজগঞ্জের রায়গঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ই ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার ভুইয়াগাঁতীতে মুরারীপুর শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব রাহিদ মান্নান লেনিন।
এসময় স্হানীয় মুসল্লী ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বহু বছর দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।
মাহফিল শেষে অত্র মসজিদের পেশ ইমাম মুফতী মাওঃ শামীম রেজা সিরাজী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার