সাড়ে ৫০০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ০২:০২ দুপুর
  • ১৪৯১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনার, জিরো পয়েন্ট ও সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজনের বিষয়ে চাকসুর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ বলেন, ‘শেখ মুজিব, এরশাদ ও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের প্রতিবাদে আজকের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচির আয়োজন করেছি। বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতীকী প্রতিবাদ এই আয়োজন।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসুর পক্ষ থেকে আমরা একটি চমৎকার আয়োজন করেছি। ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’-এর মাধ্যমে আমরা সকল স্বৈরাচারী শাসকদের উদ্দেশে বলতে চাই—বাংলাদেশের মানুষ অন্যায়, স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad