অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা'র নিরাপত্তার দায়িত্ব নিলো এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে তারা দায়িত্ব নিয়েছেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা'র রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে সরকারের সিদ্ধান্ত জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রথম দর্পণ,ডেস্ক