২০২৬ সালের দাখিল পরীক্ষায় গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ২৬৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৭২ জন শিক্ষার্থী অংশ নেয়।
ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ ছাড়াও ৩৬৭ জন শিক্ষার্থী ‘এ’, ৭৬ জন ‘এ-’, ৩৩ জন ‘বি’ এবং ৯ জন শিক্ষার্থী ‘সি’ গ্রেড পেয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, এই সাফল্য সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি, শিক্ষকদের নিরলস পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের ফল। এ সাফল্যের পেছনে অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ফলাফল পর্যবেক্ষণ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়েই ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ফলাফলকে ঘিরে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক