চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীর কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাসহ ২৬–৩১ জনের বিরুদ্ধে মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১২:০২ দুপুর
  • ২১৬৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অপহরণ করে নির্যাতন এবং কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগে ঘোড়াশাল পৌরসভা বিএনপির এক নেতাসহ ২৬ থেকে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিকে। গত ১৪ জুলাই রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন ঘোড়াশাল এলাকার মেসার্স সজীব ট্রেডার্সের মালিক মো. সজীব মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

মামলায় মহিউদ্দিন চিশতি ছাড়াও জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪০), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪) ও রিজন (৩৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad