সরকারী আশ্রয়ণে গাঁজা সেবন একজনের কারাদন্ড

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ১১:০৮ রাত
  • ২৬০৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের কামারখন্দে গাঁজা সেবন করার দায়ে রফিকুল (৪২) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত রফিকুল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নাজিম প্রামাণিকের ছেলে। মঙ্গলবার সকালে বাঁশবাড়িয়া গ্রামের সরকারি আশ্রয়ণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন এ কারাদন্ড দেন।

এতথ্য নিশ্চিত করে তিনি জানান, বাঁশবাড়িয়া সরকারি আশ্রয়ণে গাঁজা সেবন করায় আশ্রয়ণের বাসিন্দারা মাদকাসক্ত রফিকুলকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছালে গাঁজা সেবন করে বাসিন্দাদের বিরক্ত করার বিষয়টি স্বীকার করেন রফিকুল। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad