সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। প্রায় পাঁচ বছর ১০ মাস পর দেওয়া এ রায়ে একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, এ মামলার আসামিরা হলেন— সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন, মিসবাউল ইসলাম রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। তারা সিলেট নগরের টিলাগড় এলাকার ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
আদালতের রায়ে একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় এবং রায় ঘোষণার সময় সংশ্লিষ্টদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মামলার পূর্ণাঙ্গ রায় ও দণ্ডপ্রাপ্ত আসামিদের বিস্তারিত পরিচয়সহ অন্যান্য তথ্য পরে জানা যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক