সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রবর্তিত ব্যতিক্রমী রাজনৈতিক ধারার কারণেই বিএনপি দেশের অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত রাজনৈতিক ধারা থেকে ভিন্ন চিন্তা ও আদর্শ নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণেই বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে বলে তিনি দাবি করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক