সলঙ্গায় ট্রাকের চাকায় পিষ্টে পশু চিকিৎসক নিহত,মহাসড়ক অবরোধ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ বিকাল
  • ৮৫০০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গায় ট্রাকের চাকায় পিষ্টে পশু চিকিৎসক নিহত,মহাসড়ক অবরোধ

ঢাকা- বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতীতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৬০) সলঙ্গা থানার রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। প্রত্যকদর্শীরা জানান সন্ধ্যা ৬ টার দিকে সাইফুল ইসলাম ভুইয়াগাতী বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।পথিমধ্যে বিদ্যুৎ অফিসের নিকট পৌছিলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে পড়ে যায়।এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।দুর্ঘটনার খবর জানাজানি হলে এলাকার শতশত জনতা মহাসড়ক অবরোধ করে।এতে প্রায় সোয়া ঘন্টা সময় ঢাকা- বগুড়া মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় ।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়েছি। যানজটের কারনে ঘটনাস্থলে পৌছতে দেরি হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad